পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে র‍্যালী ও বিভিন্ন কর্মসৃচি পালন

0
43

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালীসহ বিভিন্ন কর্মসৃচি পালন করা হচ্ছে।

শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল,সদর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, যুবলীগের সভাপতি নাহিদ হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক জেলা আওয়ামীলেগের অংঙ্গ সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠানের শিnক্ষক-ছাত্রছাত্রীরা।

স্বপ্নের সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা করেছে। বিকেলে ক্ষতিগ্রস্থ ৫ উপজেলার বানভাসিদের মধ্যে প্রধান মন্ত্রীর পক্ষে বিশেষ ত্রাণ বিতরণ করা হবে।


পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে র‍্যালী ও বিভিন্ন কর্মসৃচি পালন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here