
তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ জুলাই ) উপজেলার কড়ইবাড়ীয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
কড়াইবারিয়া ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মামুন গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মহিবুল্লাহ মহিব, আবু হানিফ, রহিম, আলম, হামেদ মোল্লা, বাইজিদ, ইদ্রিস, আবু সালেহ, মনির, হুমাইয়ুন কবির, হাসান প্রমুখ।





