
ঠাকুর প্রসাদ রায়,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
বর্তমান সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি ও অঙ্গীকারসমুহ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা। আজ শনিবার বিকেলে(১৬জুলাই) শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি খোকারাম রায়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়।তিনি সকলের উদ্দেশ্য বলেন বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এদেশে সকলের সমান অধিকার আছে।
সরকারে নির্বাচনী ইসতিহারে সংখ্যালঘু সুরক্ষা আইন,বৈষম্য বিলোপ, জাতীয় সংখ্যালঘু আলদা কমিশন গঠন ওবাস্তবায়ন করতে হবে।সেই সাথে দেশে কোন ধরনের সংখ্যালঘু নির্যাতন করা চলবে না।এই ক্ষমতাশীল দলের মাধ্যমে প্রতিদিন সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল,খুন,প্রতিমা, মন্দির হামলা ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে। এছাড়া সংগঠমনের সম্পাদক অবিনাশ রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায় বাদল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায় ও ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি নির্মল রায় প্রমুখ।





