লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
102

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিজয় সরণিতে লরিচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদ রানা। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল। তিনি বলেন, দুপুরে বিজয় সরণির কাফরুল থানা অংশে অজ্ঞাত একটি লরির চাপায় মোটরসাইকেল আরোহী মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর লরিসহ চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।


লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here