
হাসান আলী জনি,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন,ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সভাপতি তানভীর আহমেদ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আমির হামজার নেতৃত্বে মাসব্যাপী কর্মসূচি’র অংশ হিসেবে ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে গতকাল এবং আজ ৯২ টি বৃক্ষ রোপণ করা হয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সহ-সভাপতি আসফাক আলী ডনি, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাদুল ইসলাম রুপন, সহ সাংগঠনিক সম্পাদক তানজিম হাসান মাহির, সহ-সম্পাদক ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক শিব্বির আহমেদ ত্বকি, অর্থ সম্পাদক তন্ময় হাসান, সদস্য আর এইচ আর রুহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।





