রায়পুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

তাছলিমা আক্তার (নরসিংদী) রায়পুরা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ।ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রুপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী।

এ উপলক্ষে ১৯ আগস্ট রোজ শক্রুবার নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরায় পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সকালে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের আয়োজনে রায়পুরা থানা কেন্দ্রীয় মিলন মন্দির হইতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি পৌর এলাকার প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রায়পুরা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরে এসে সমাপ্ত হয়।

এ সময় রায়পুরা থানা পুলিশের সাবির্ক সহযোগীতায় উৎসবটি শান্তিপূনভাবে পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
এ সময় উপস্হিত ছিলের রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, ইনপেক্টর তদন্ত গোবিন্দ সরকার, রায়পুরা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক সমীর রায়,পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত বণিক,সাধারণ সম্পাদক রাজিব ঘোষ,সাংবাদিক তন্ময় কুমার সাহা,শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের সভাপতি টিটু রন্জন রায়,হারাধন গোস্বামী, নারায়ণ সাহা,বন্ধু সংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি অন্তু ভৌমিক সহ আরো অনেকে


রায়পুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here