শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের হাতে গরুসহ চোর আটক

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাঁতগাও হাইওয়ে থানা পুলিশের অভিযানে চুারাই গরুসহ দুইগরু চোর আটক হয়েছে। এ সময় গরু বহন করা সিএনজি অটো রিক্সাকেও আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল সাঁতগাও হাইওয়ে পুলিশের ওসি মো: ইব্রাহিম জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তারা শ্রীমঙ্গল সাঁতগাও এলাকায় হবিগঞ্জ থেকে মৌলভীবাজারের দিকে আসা একটি সিএনজি অটো রিক্সা আটক করেন। এসময় তারা গাড়ির ভিতরে একটি গরু দেখতে পান। এ সময় সিএনজি চালক ও গুরুর সাথে থাকা লোকটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে লোকটি স্বীকার করে হবিগঞ্জের সদর উপজেলার দৌলতপুর থেকে গরুটি চুরি করে মৌলভীবাজারে নিয়ে যাচ্ছিল।

আটকৃতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার বাশকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল মিয়া (৪৫) ও সিএনজি চালক একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে খোরশেদ মিয়া।

তিনি জানান, উদ্ধারকৃত গরু ও চোরদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের হাতে গরুসহ চোর আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here