বাঘায় ৫ শত পিচ ইয়াবা সহ সজিব আটক।

তন্ময় দেবনাথ,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা থানার বিশেষ অভিযানে সজিব ইসলাম(২৫) নামক এক যুবককে ৫ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ( ২৩ আগষ্ট) রাতে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়ীয়া (বাঘা-চারঘাট গামী মহাসড়কের পাকা রাস্তার) উপর থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সজিব কে আটক করা হয় ।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মো, সাজ্জাদ হোসেন এর দিক-নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে এসআই তৈয়ব আলীর নেতৃত্বে এসআই নূরুল আফছার, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়ীয়া নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মহদীপুর গ্রামের মৃত আসিব আলীর ছেলে মোঃ সজিব ইসলাম (২৫) আটক করে। আটক কালে সজিবের হেফাজত থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ । তার সঙ্গে থাকা অপরব্যক্তি কলাবাড়ীয়া গ্রামের আশরাফ আলীর ছেলে জীবন হোসেন দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, সাজ্জাদ হোসেন বলেন, এই সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


বাঘায় ৫ শত পিচ ইয়াবা সহ সজিব আটক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles