ইবাদত বন্দেগির মধ্য দিয়ে মালদ্বীপে পালিত হয়েছে পবিত্র শবে বরাত

0
36

ওমর ফারুক,মালদ্বীপ প্রতিনিধি

আল্লাহর নৈকট্যলাভের চেষ্টা ও পাপ থেকে মুক্তির আশায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মালদ্বীপে পালিত হয়েছে মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত। এ মহান রাতে মদিনার জামাত মালদ্বীপ শাখার পক্ষ থেকে রাজধানী মালের রোড সিক্সটি সিক্স রেস্টুরেন্টে রাতভর ওয়াজ, কুরআন তেলাওয়াত-জিকির-আজকার নফল এবাদত বন্দেগীসহ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই মহিমান্বিত রজনীতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহতাআলা এবং রয়েছে বান্দাদের পাপ মোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক ও আমল। আর এই রজনীতে মদিনার জামাত কামাল্লার হুজুরে পীরের স্বরণে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির মালদ্বীপ শাখার আহবায়ক সাংবাদিক মোহাম্মদ আল আমিন এবং মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী নেহের মিয়া রানা।

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন-ব্যবসায়ী মোহাম্মদ অলিউল্লাহ্, মোহাম্মদ আলমগীর সিকদার, মাসুম মুন্না, মাহফুজুর রহমান, সংগঠক মো: দুলাল, মো: রমু মিয়া, খাদেম মো: বাবুল মিয়া ও মো: ছিদ্দিকুর রহমানসহ দল মত নির্বিশেষে মালদ্বীপে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত মাহফিলে ধর্মীয় আলোচনায় অংশ নিয়েছেন মাওলানা মহসিন খাঁন, ক্বারী আ: আজিজ, মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ সুমন।

মাহফিলে বক্তারা তাদের বক্তব্যে বলেন, নি:সন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। যারা সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন মহান রাব্বুল আলামীন তাদের ক্ষমা করেন।

শেষে মহিমান্বিত এ রজনীতে প্রিয় স্বদেশ বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


ইবাদত বন্দেগির মধ্য দিয়ে মালদ্বীপে পালিত হয়েছে পবিত্র শবে বরাত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here