ভেড়ামারায় ১৫ আগস্ট পালন উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

0
8

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনটি পালনের উদ্দেশ্য খিচুড়ি রান্না করার অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা পবনকে গ্রেপ্তার করা হয়েছে।

নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজনের অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

১৪ আগস্ট শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি।এছাড়া তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশের জানায় তারা গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের উদ্দেশ্য নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস, ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ নিকটাত্মীয়দের মধ্যে ২৬ জন নিহত হন। ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভেড়ামারায় ১৫ আগস্ট পালন উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here