কালিগঞ্জ বিষ্ণুপুরে মৎস্য ঘেরে বজ্রপাতে দিনমজুর আব্দুর রউফ নামের এক শ্রমিকের করুন মৃত্যু

0
133

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নের মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রউফ নামের এক দিনমজুরের করুন মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।নিহত দিনমজুর আব্দুর রউফ (৪২) ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে। তার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম জানান, পুটিমারী বিলে রফিকুল ইসলাম সরদার এর মৎস্য ঘেরে কাজ করছিলেন সাতজন শ্রমিক। মঙ্গলবার বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ঘটে। এ সময় আব্দুর রউফের হাতে থাকা কোদাল ছিন্নভিন্ন হয়ে যায়। শরীরের কিছু অংশ পুড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতের এ ঘটনাটি ঘটেছে। তিনজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।আব্দুর রউফ ঘটনা স্থলেই মারা গেছেন।


কালিগঞ্জ বিষ্ণুপুরে মৎস্য ঘেরে বজ্রপাতে দিনমজুর আব্দুর রউফ নামের এক শ্রমিকের করুন মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here