কুলিয়ারচরে নতুন ইউএনও’র সাদিয়া ইসলাম লুনা’র যোগদান

0
227

মোঃ জসিম উদ্দিন,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন সাদিয়া ইসলাম লুনা । গতকাল রবিবার (১২ জুন, ২০২২ খ্রিঃ) বিকেলে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

সাদিয়া ইসলাম লুনা ৩৩ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। কুলিয়ারচরে যোগ দানের আগে সেগুন বাগিচা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, কুলিয়ারচর উপজেলার যে দায়িত্ব দেয়া হয়েছে সকলের সহযোগিতায়
তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় বাড়ি।
তার স্বামী জনাব মোঃ সাঈদুজ্জামান খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব।


কুলিয়ারচরে নতুন ইউএনও’র সাদিয়া ইসলাম লুনা’র যোগদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here