খোকসা গড়াই নদীতে এক দিনের ব‍্যবধানে আবারও মিললো এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ

0
158

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলার ১ নং খোকসা ইউনিয়নের হেলিপ্যাড নামক স্থানে গড়াই নদীতে ২৪ ঘন্টার ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে গতকাল বুধবার উপজেলার ওসমানপুর খানপুর এলাকায় অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।একদিনের ব্যবধানে ২টি লাশ উদ্ধার হওয়ায় খোকসাবাসি আতংকে দিন পার করছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফা হাবিবউল্লাহ জানান,রুপপুর নৌ পুলিশকে জানানো হয়েছে।


খোকসা গড়াই নদীতে এক দিনের ব‍্যবধানে আবারও মিললো এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here