নড়াইলে সমাজসেবা থেকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ অর্থ পেলো ৪১জন অসহায় নারী

0
42

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

সমাজসেবা অধিদপ্তর হতে ২০ দিনের দর্জি বিজ্ঞানের ওপর প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলো নড়াইলের ৪১ জন অসহায় নারী। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে তাদেরকে নগদ ১০হাজার করে টাকা দেয়া হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার, নড়াইল পৌর সমাজসেবা অফিসার সুজাউদ্দীন, হাসপাতাল সমাজসেবা অফিসার তমা রায়, সরকারী শিশু পরিবারের সুপার আছয়াদুল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশের অনেক নারীরা অসহায় জীবনযাপন করছে। তাদেরকে স্বাবলম্বী করতে সরকার সমাজসেবা সহ বিভিন্ন সরকারী দপ্তরেরর মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। তেমনি জেলা সমাজসোব কার্যালয়ের মাধ্যমে অসহায় ও বেকার নারীদের স্বনির্ভর করে তুলতে প্রশিক্ষণ প্রদান এবং তাদের সেলাই মেশিন, নগদ অর্থসহ সহায়ক উপকরণ বিতরণ করছে। আগামীতে আরো অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার এ ধারা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

জানাগেছে, সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে জেলার তিনটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৪১জন অসহায় নারীকে ২০দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে নগদ ১০হাজার টাকা ও একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।


নড়াইলে সমাজসেবা থেকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ অর্থ পেলো ৪১জন অসহায় নারী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here