নাইক্ষ্যংছড়িতে বিএনপির অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

0
186

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আজ রোজ রবিবার নাক্ষ্যংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষেভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

উক্ত বিএনপির অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সহিংস ঘটনার প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে বিকাল ৪.০০ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার আওয়ামী দলীয় কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বাহির হয়। উক্ত মিছিলে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। উক্ত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব ক্যানোঅং চাক। দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইমরান। উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব তসলিম ইকবাল চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আব্দুর সত্তর ও সাধারণ সম্পাদক জনাব চুচোমং মার্মা। শ্রমিক লীগের সভাপতি জনাব বদুর উল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব নুরুল আজিম। মহিলা লীগের সভাপতি জনাবা সানজিদা আক্তার রুনা। উপজেলা ছাত্র লীগের সভাপতি জনাব ইরফান মাহাবুব রাইহান। সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আজাদ। কলেজ ছাত্র লীগের সভাপতি জনাব মোহাম্মদ সেলিম। সাধারণ সম্পাদক জনাব ইফতেখারুল আবরার সহ বিভিন্ন নেত্র বিন্দু।

উক্ত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে তসলিম ইকবাল চৌধুরী বক্তব্যে বলেন শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা সরকার গরীব দুঃখী ও মেহনতী মানুষের সরকার। এই সরকারের উন্নয়নকে যারা ক্ষতি গ্রস্ত করার চেষ্টা করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবেনা। দেশের উন্নয়নকে ক্ষতি গ্রস্ত করা মানি সে একজন দেশের শত্রু ও রাজাকার।


নাইক্ষ্যংছড়িতে বিএনপির অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here