নোয়াখালী হাতিয়ায় সাহারাজ পিটারের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ

0
317

স্টাফ রিপোর্টার নোয়াখালী

নোয়াখালী হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, পূর্ব চর বিরবিরিতে সাহারাজ পিটার নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে জমি বিক্রি ও দখলের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তিনি নতুন করে জমির বন্দোবস্ত নেওয়ার নামে ঘুষের মাধ্যমে বিভিন্ন মানুষের জমি নিজের দখলে নিচ্ছেন। এমনকি মৃত নাসির উদ্দিনের মসজিদের দানকৃত জমিও তার কবল থেকে রেহাই পায়নি।

ভুক্তভোগী শের আলী সৈয়দ আহমদ জানান, ১৯৮৫ সালে তিনি ও তার ভাই আজহার আহমদ বন্দোবস্ত নিয়ে ওই জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। আজহার আহমদ তার অংশের ৪৮ শতাংশ জমি সাহারাজ পিটারের কাছে বিক্রি করলেও শের আলী সৈয়দ আহমদ তার অংশ বিক্রি করেননি। সম্প্রতি জানতে পারেন, সাহারাজ ২০২৩-২৪ সালের ২৪৮ ও ২৪৯ নম্বর নথি তৈরি করে জালিয়াতির মাধ্যমে তার জমি অবৈধভাবে বন্দোবস্ত নিয়েছেন এবং তার ছেলে হারুন অর রশিদ ও পারভেজ উদ্দিন দখল বজায় রাখার চেষ্টা করছে।

এ বিষয়ে সাহারাজ পিটার প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে স্বীকার করে ভুল সংশোধনের প্রতিশ্রুতি দেন। তবে তিনি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা এবং বন্দোবস্ত প্রক্রিয়ায় পাঁচ থেকে ছয় লাখ টাকা ঘুষ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনে জমির বন্দোবস্ত বাতিলসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন।


নোয়াখালী হাতিয়ায় সাহারাজ পিটারের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here