বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত, আহত ২

0
67

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে খতিজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকালে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাব পাড়া, মগ বাজার ও জামাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ২ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে হঠাৎ করে তাদের গ্রামে তাণ্ডব চালায় একদল বন্য হাতি। হাতির আক্রমণে গ্রামের দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়। গৃহস্থালির কাজে যাবার সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে খতিজা বিবি মারা যান। পরে বন্য হাতিরা মগবাজারে আমির আলীর দোকান এবং জামালপাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে তাণ্ডব চালিয়ে চলে যায়। এসময় আমির আলী (৫০) এবং মোজাম্মেল হক বয়াতি (৬৫) আহত হন।

লামা আজিজনগর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারোর অভিযোগ না থাকায় নিহত খতিজা বিবির লাশ দাফনের জন্য বলা হয়েছে। আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দিনের বেলায় লোকালয়ে এসে বন্য হাতির তাণ্ডবে লোকজন হতাহত ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত, আহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here