ভুয়া সেনাবাহিনীর সেকেন্ড লেফট্যানেন্ট পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে যুবক আটক

0
99

সুমন হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি

গত কয়েক মাস ধরে পাবনা সদর উপজেলার এক যুবক সাতক্ষীরাতে এক মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এবং মেয়ের সেনাবাহিনীর সেকেন্ড লেফট্যানেন্ট পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলে এর পরে কৌশলে ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয়।

ভিক্টিমের পরিবার সম্পর্কের কথা জানতে পেরে বিয়ের প্রস্তুতি নেয়। এক পর্যায় ভিক্টিমের পরিবার জানতে পারে অভিযুক্ত যুবক কোন সেনা অফিসার না এবং তাহার একাধিক বিবাহ আছে। এটা জানার পরে ভিক্টিম সম্পর্ক ছিন্ন করিলে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হইয়া ভিক্টিমের ছবি দিয়ে একাধিক ফেক ফেসবুক আইডি খুলে হ্যারেসমেন্ট করতে থাকে। ভিক্টিমের পরিবার সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের সহযোগীতায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারন ডায়েরী করে। পরে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম মাঠে নামে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে। এক পর্যায়ে অভিযুক্ত যুবক ভিক্টিমের ক্ষতির উদ্দেশ্যে ভিক্টিমের এলাকায় অবস্থান করে। স্থানীয় জনগত এর সহযোগীতায় সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম অভিযুক্ত যুবক কে ধরে সদর থানার অনুমতিক্রমে থানার সৌপর্দ করা করেন। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


ভুয়া সেনাবাহিনীর সেকেন্ড লেফট্যানেন্ট পরিচয় দিয়ে প্রতারনার অভিযোগে যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here