মালদ্বীপ প্রবাসীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত আওয়ামীলীগ সম্পাদক দুলাল হোসেন।

0
94

ওমর ফারুক খন্দকার,মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপ শাখা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর সিও মো. দুলাল হোসেন গত ২রা মার্চ কুমিল্লা জেলার, বুড়িচংয়ের ভরাসারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শেষ করে ৭ই মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় মালদ্বীপে আগমন উপলক্ষে মালদ্বীপ শাখা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ তাদের প্রিয় নেতাকে ফুলদিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

৭ই মার্চের এই ঐতিহাসিক দিনে প্রিয় নেতাকে স্বাদরে গ্রহন করতে যুবলীগের আহবায়ক মো. রাসেল আহমেদ সাগর ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন এর নেতৃত্বে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে উঠে ‘লিটল বাংলাদেশ’র এই এয়ারপোর্টি। এসময় স্লোগানে যুক্ত ছিলেন মালদ্বীপ আওয়ামিলীগের সহ-সভাপতি মো. গাজী সাদেক, মো. সাইফুল ইসলাম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এর-আর মামুন, মো. সাইফুল ইসলাম, মো. শামীম আহমেদ, মো. আমির হোসেন মো. আওয়াল, মো. মনির হোসেন, মো. ইমন হোসেন, কাজী সুজন, ফারুক আহমেদ জয়।

নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়ে দুলাল হোসেন বলেন, আপনাদের এই ভালবাসা আমাকে আরও উদ্যমী করবে সংগঠনের সকল নেতাকর্মীদের সেবামূলক কর্মকাণ্ডে। আপনাদের দোয়া চাই যাতে প্রবাসীদের জনসেবামূলক কর্মকাণ্ডে বাকিটা জীবন নিজেকে নিয়োজিত রাখতে পারি। এজন্যেই প্রবাসের মাটিতে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। বাকিটা জীবন একই আদর্শে অতিবাহিত করতে চাই। একজন নগন্য কর্মী হিসেবে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন নিষ্ঠার সাথে পালনে সক্ষম হই-এ দোয়া চাচ্ছি সকলের কাছে।


মালদ্বীপ প্রবাসীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত আওয়ামীলীগ সম্পাদক দুলাল হোসেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here