
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ের কাশিগঞ্জ বাজারের পাশে বালু বহনকারী ট্রাকের চাপায় মাসুদ মাস্টার নামক মোটরসাইকেল আরোহীর মৃত্যু।
১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ রোজ বুধবার সকাল আনুমানিক ৬.৩০ টায় এই দুর্ঘটনা ঘঠে। বালুবাহী ট্রাকটি দুর্গাপুর হতে বালু বহন করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। মাসুদ মাস্টার পূর্বধলা থেকে মুক্তাগাছার উদ্দেশ্য মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। মাসুদের স্ত্রী সুরমা আক্তার পূ্র্বধলা থানায় পুলিশ হিসেবে কর্মরত। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাসুদের মাথা খন্ড ভন্ড হয়ে যায় ও ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন।
ঘটনা স্থল থেকে ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে চাইলেও, শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশদের প্রচেষ্ঠায় ট্রাকসহ ট্রাক ড্রাইভারকে আটক করে, শ্যামগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়।
মৃত্যু রেজাউল করিম মাসুদ মাস্টার পিতা ইউসুফ খলিফা, মুক্তাগাছা থানার মোগলটুলা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪১ বছর।













