মহাসড়কের পাশে মিললো যুবকের গলাকাটা লাশ।

0
159

রাকেশ দত্ত আরিয়ান,বিশেষ প্রতিনিধি ফেনী:

ফেনীতে মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যুবকটিকে চার-পাঁচ দিন আগে অন্যত্র হত্যা করে দুর্বৃত্তরা এই স্থানে ফেলে গেছে। ওই যুবকের পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। তার আনুমানিক বয়স ৩৮ বছর।


মহাসড়কের পাশে মিললো যুবকের গলাকাটা লাশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here