রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল

0
47

তাছলিমা আক্তার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলা মেঘনা নদীর ধারে নূরপুর গ্রামে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে নূরপুর সমাজ কল্যাণ পরিষদ।

নূরপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হরযত আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাফ, উপজেলা মহিলা দলে সভাপতি আরফিনা আসাদসহ আরো অনেকে।

দোয়া মাহফিল শেষ করে তিনি নূরপুর সমাজ কল্যাণ পরিষদের শুভ উদ্বোধন করেন।


রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here