
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. মহিউদ্দিন মাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মানজুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মো. সোহেল আজীজ শাহীন, শফিউল্লাহ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা, ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জে এইচ নোমান, সাবেক সভাপতি মো. বাহলুল কবির শাকিল, মো. আহসান উল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউর রহমান শাহীন, যুবদল নেতা নিজাম উদ্দিন মিয়া, ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির সাবেক সভাপতি হাছনাইন আহমেদ মিরাজ খান, সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, মনির হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২৪-২০২৫ সেশনে লালমোহন উপজেলার ৩৪ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।













