
মোঃ মনিরুল ইসলাম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবীদের নিয়ে “চড়ুইভাতি ২০২৩” আয়োজিত হয়। গত ০২ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার সারাদিন, গৌরীপুর উপজেলার, ১০ নং সিধলা ইউনিয়নের, হাসনপুর ঐতিহ্যবাসী দাখিল মাদরাসার মাঠে উক্ত ফাউন্ডেশনের সকল সদস্যদের নিয়ে আড্ডা, খেলাধুলা এবং বিনোদনের মাধ্যমে “চড়ুইভাতি ২০২৩” আয়োজন করে শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশন।
উক্ত আয়োজনে ছিল ক্রিকেট ও ফুটবল খেলা, সভাপতিটিম বনাম সেক্রেটারির টিম, হাড়ি ভাঙ্গা খেলা, গানের আড্ডা, বাঙালি খাবারের আয়োজনে মধ্যভোজ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোবিন্দ মোদক। অনুষ্ঠানে অংশগ্রহণে বক্তব্যে বলেন- “আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরণের আয়োজনে নিজেদের কাজের প্রতি আগ্রহ বাড়ায় সকলের মাঝে ভাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। এসকল কাজ দেখে স্বেচ্ছাসেবী কাজে আগ্রহী হয় অনেক তরুণ। এ কমিটির সকলকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য।” পরবর্তীতে শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম গুলো নিয়েও অনেক কথা বলেন। এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পের, চীফ মেন্টর টিপু সুলতান, সভাপতি এস.এম আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ সকল সদস্যবৃন্দ।পরবর্তীতে লটারি ড্র এর মাধ্যমে পুরষ্কারের পূর্বের পর্ব শেষ হয়। পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে উক্ত আয়োজন শেষ হয়।













