সাতক্ষীরায় মস্তক বিহীন চা দোকানীর লাশ উদ্ধার

0
121

আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার বাইপাস সড়ক বকচর এলাকা থেকে মস্তক বিহীন এক যুবককের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। লাশটি সাতক্ষীরার সুলতানপুরের চা বিক্রেতা ইয়াছিন আলীর। বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার সুলতানপুরের এক নারী এসে ওই লাশ তার স্বামী ইয়াছিনের বলে জানায়। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, গলাকাটা লাশটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ি ইয়াছিন আলীর। পুরাতন সাতক্ষীরায় তার চায়ের দোকান আছে। তার মাথা পাওয়া যায়নি।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, স্থানীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারনা করা হচ্ছে বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সাতক্ষীরায় মস্তক বিহীন চা দোকানীর লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here