কুষ্টিয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
97

জিলহজ খান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

আজ ৩১ আগষ্ট বুধবার  কুষ্টিয়ায় আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া যুব অধিকারে আহ্বায়ক মোঃ সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “ জনাব মোঃ রেজাউল করিম,বিশেষ অতিথি ছিলেন জনাব শাকিল আহমেদ তিয়াশ, আলমাস হোসেন,মতিউর রহমান,জিলহজ খান,শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মিলন মালিথা সহ আসংখ্য নেতাকর্মী।

সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে অতিথিরা বলেন, বিগত ৫০ বছর ধরে যে রাজনৈতিক বৈষম্য চলছে, সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে সফলতা বয়ে এনে দেশের জনগনের মানুষের অধিকার ফিরিয়ে আনায় কাজ করে যাবে যুব অধিকার পরিষদ।

বক্তারা আরো জানান,নুরুল হক নুর ভাইয়ের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ পরিচলনা হবে। এবং আগামীতে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করে যাবে।

নুরুল হক নুর ভাইয়ের নেতৃত্বে যুব অধিকার পরিষদ আজকে রাজনীতির ময়দানে এসেছে, তাদের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার আন্দোলনের মাধ্যমে, মহা মুক্তিযুদ্ধর প্রকৃত স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গনতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে বিশ্বাস করি।


কুষ্টিয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here