নরসিংদী রায়পুরায় গৃহবধুকে গলায় ফাস দিয়ে হত্যার অভিযোগ ? স্বামী পলাতক

0
150

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার রায়পুরা থানার চানপুর ইউনিয়নের সুজাপুর গ্রামের মোঃ গোলাপ মিয়ার মেয়েকে গলায় ফাস দিয়ে হত্যার অভিযুক্ত পাওয়া গেছে সদাগর কান্দির খান্নাবাড়ির মৃত্যু সোলমান মিয়ার ছেলে মোঃ হালিম খান (২৫) এর বিরুদ্ধে ৷

৪ সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর আনুমানিক ১ টায় সুজাতপুর গ্রামের মোঃ গোলাপ মিয়ার ছোট মেয়ে মাহিনুরকে (১৬) কে হত্যার অভিযোগ তার স্বামী মোঃ হালিম খানের বিরুদ্ধে ।

ঘটনাস্থলে হলে গিয়ে জানা যায়, অভিযুক্ত মোঃ হালিম খান এখন পলাতক। উনার আজ বিদেশ যাওয়ার কথা‌ ছিল। এখন বাড়িতে মাহিনুরের শাশুড়ি বা অন্য কোনো উপস্হিত নেই। আরো জানা যায় ঘটনাস্থলে এখন ও কোনো পুলিশ আসেননি। লাশ এখনো জূলন্ত অবস্থাতেই আছে ।

নিহতের প্রতিবেশীরা জানান, মাহিনুরকে দীর্ঘ ৭-৮ মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন মোঃ হালিম খান। তাদের মধ্যে তেমন কোনো খারাপ সম্পক ছিল না। তবে আজ সকালে অনেকেই নাকি দেখছেন মাহিনুরকে তার স্বামী মোঃ হালিম মিয়া মারছে।

আরো জানা যায়, আজ মোঃ হালিম খানের বিদেশ যাওয়ার কথা।

মাহিনুরের মা জানান, গতকাল  মাহিনুরের তার সাথে কথা হয়ছে। মেয়ে নাকি বার বার বলছে আমাকে তুমি নিয়ে যাও। এখন তার অভিযোগ তার মেয়েকে গলায় ফাসিঁ দিয়ে মোঃ হালিম মিয়া বিদেশ চলে যাচ্ছে আর শশুরবাড়ির বাকি লোক ও যুক্ত আছেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি তার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


নরসিংদী রায়পুরায় গৃহবধুকে গলায় ফাস দিয়ে হত্যার অভিযোগ ? স্বামী পলাতক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here