মেঘনা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
117

মোঃ ওসমান ফারুক,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

মেঘনা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ।
ভোলা তজুমদ্দিনে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চর কাঞ্চন এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের (মিডিয়া) কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, সোমবার সকালের দিকে স্থানীয় জেলেরা ওই এলাকার মেঘনা নদীতে মাছ শিকারের সময় একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে তজুমদ্দিন থানায় হস্তান্তর করেন। তার নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। তার গায়ে একটি পাঞ্জাবী ও হাতে ঘড়ি রয়েছে। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।


মেঘনা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here