বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখে’র ৫১তম শাহাদাত বার্ষিকী পালিত

0
72

সাথী তালুকদার:

নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখে’র ৫১তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে
পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার ৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,- ট্রাষ্টের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবীবুর রহমান,পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।

কর্মসূচির শুরুতে সকালে পবিত্র কুরআনখানি, শোক র‍্যালি,স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়।


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখে’র ৫১তম শাহাদাত বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here