সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশি বাঁধায় বিএনপি’র সমাবেশ পন্ড । সমাবেশ স্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

0
91

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে ইউনিয়ন বিএনপির সমাবেশ চলছিলো। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।ওই সময়ে কালিগঞ্জ থানা পুলিশ সমাবেশ স্থলে উপস্থিত হয়ে সকল কর্মসূচি বন্ধ করে দেয় এবং বিএনপি নেতা তারিকুল হাসানসহ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু ও দক্ষিণ শ্রীপুর যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমানকে আটক করে। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, বিএনপির ৪ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো


সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশি বাঁধায় বিএনপি’র সমাবেশ পন্ড । সমাবেশ স্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here