বড়লেখায় লতিফিয়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কমিটি গঠন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় লতিফিয়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ২০২২-২৪ সেশনের জন্য ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং যথাক্রমে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) পৌর শহরের আলভিন রেস্টুরেন্টে সকাল ১০ ঘটিকায় দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিল পুর্ব আলোচনা সভায় মাওলানা কুতবুল আলমের সভাপতিত্বে ও মাওলানা আব্দুস শহীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লতিফিয়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ্’র সভাপতি মাওলানা আব্দুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ্’র সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার নাজিম উদ্দীন, লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এছাড়াও লতিফিয়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে ২০২২-২৪ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা কুতবুল আলম সভাপতি, নিজবাহাদুর পুর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাধারণ সম্পাদক ও গাজিটেকা ষাটহাল জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


বড়লেখায় লতিফিয়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কমিটি গঠন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles