ভোলার বোরহানউদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক।

মিলি সিকদার,ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে আঞ্জু রারি রাড়ির কৃষক হারিচের বসতঘরে গত ১৪ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তার ঘরের সামনের দরজা সুকৌশলে খুলে ডাকাতরা প্রবেশ করেন। এসময় হারিছ ডাকাতের উপস্থিতি টের পেয়ে একজনকে হাতেনাতে ধরে ফেলে। অভিযুক্ত যুবককে হাতে পেয়ে হারিছ তাকে শক্ত করে জাপ্টে ধরে যুবক নিজেকে বাঁচাতে হারিছ কে মারধর করে। ইতিমধ্যে মারামারির শব্দ পেয়ে হারিছের স্ত্রী রেনু বেগম লাইট অন করে দেখেন একই এলাকার মফিজ ফরাজী ছেলে রাহিমকে হারিছ জড়িয়ে ধরে আছে। রেনু বেগম গণমাধ্যমকর্মীদের কে আরো জানান, রাহিম এর বাবা মফিজ ও আমাদের পাশের ঘরে সাজামাল ও তার দুই ছেলে জসীম ও বাবুল দেশীয় অস্ত্রসহ আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মূলত আমাদের জায়গা জমি নিয়ে বিগত দিন থেকে বিরোধ আছে সাজা মালগং দের সাথে। বিষয়টি আমরা তাৎক্ষণিক এলাকার জনপ্রতিনিধি শাহিদ হাওলাদারকে কে জানান তিনি এলাকায় না থাকায় তাঁর ভাই তুহিন হাওলাদারকে ঘটনাস্থলে পাঠান তিনি এসে দেশীয় অস্ত্র গুলো কবির চৌকিদারের জিম্মায় রাখেন। তুহিন হাওলাদার হারিছকে বলেন বিষয়টি নিয়ে তিনি যাতে থানা পুলিশ না করে তিনি স্থানীয় ভাবে বসে বিষয়টিকে মীমাংসা করে দিবে।গনমাধ্যাম কর্মীরা কবির চকিদার এর সাথে কথা বললে তিনি জানান দেশিয় অস্র গুলো সাবেক মেম্বার দ্বীনইসলাম এর কাছে জমা আছে। আমি বিষয়টি থানায় অবগত করি নি।বিষয়টি নিয়ে তুহিন হাওলার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দিব। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান

অভিযোগ পেলে নিরপেক্ষ তদন্ত করে আমারা ব্যাবস্হা নিব। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ দিনে ঔই এলাকায় ৪ বাড়ি ডাকাতি হয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে ডাকাত চক্রটি।


ভোলার বোরহানউদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles