কক্সবাজার ভারুয়াখালি ১ হাজার টাকার বিরোধে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদর প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালি ইউনিয়নে নবাব মিয়া (৪৫) নামে পুলিশের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ভারুয়াখালি ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় এ ঘটনা। মাত্র এক হাজার টাকার পাওনা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের ছেলে ও পুলিশের সাবেক কনস্টেবল।
বড় ভাই কক্সবাজার জেলা ও জজ আদালতের আইনজীবী শওকত বেলাল জানান, নবাব মিয়া একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের ছেলে দিদার মিয়াকে ভাগে দেয়। এ নিয়ে এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দু’জনের মধ্যে মতবিরোধ হয়। এ ঘটনার জের ধরে গতকাল রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে আসার পথে প্রতিপক্ষের লোকজন নবাব মিয়াকে উপর্যপুরি কুপিয়ে আহত করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারে হাসপাতালে নেয়া হয়। পরে গভীর রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


কক্সবাজার ভারুয়াখালি ১ হাজার টাকার বিরোধে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles