
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের দর্শনায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মৃত মুক্তিযোদ্ধা আমজেদ মোল্লার বখাটে ছেলে মোঃ ফারুক মোল্লা (৩২) এর বিরুদ্ধে ।
এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ডাসার থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। বুধবার দর্শনা থেকে ধর্ষক মোঃ ফারুক মোল্লাকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর, ৪ বছরের নাবালিকা শিশুটি কে ধর্ষক মো: ফারুক মোল্লা বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরের পিছনের বারান্দায় নিয়ে ধর্ষণ করে।এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে তাকে ভয়ভীতি দেখায়। ঘটনার পরে ঐ দিন শিশুটি অসুস্থবোধ করলে শিশুটির মা জানতে পারেন মো: ফারুক মোল্লা তার মেয়েকে ধর্ষণ করেছে। ঘটনার পরের দিন ৯ অক্টোবর শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘোষেরহাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।পরে ডাক্তারের পরামর্শে ১১অক্টোবর মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন শিশুটির পরিবার। এখন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে শিশুটি।
এ ব্যাপারে ডাসার থানা অফিসার ইনচার্জ মো: হাসানুজ্জামান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।





