সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন মুকুট

ইমরানুল হাসান,বিশেষ প্রতিনিধি শান্তিগঞ্জ:

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। দ্বিতীয় বারের মতো ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। (মোটরসাইকেল) প্রতীকে তিনি পেয়েছেন ৬১২ ভোট।
এদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।
দিরাই উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৮ ভোট এবং ঘোড়া পেয়েছে ৮৪ ভোট। শাল্লা উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ২৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৮ ভোট। জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৪ ভোট এবং ঘোড়া পেয়েছে ৩৭ ভোট। বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৩ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৫ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৫৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫১ ভোট। মধ্যনগর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৩৭ ভোট এবং ঘোড়া পেয়েছে ১৫ ভোট। তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৫১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪৩ ভোট। ছাতক উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৬০ ভোট এবং ঘোড়া পেয়েছে ১২০ ভোট।সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৭৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫৩ ভোট। দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪০ ভোট এবং ঘোড়া পেয়েছে ৭৯ ভোট।জগন্নাথপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৮৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৯ ভোট। ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪০ ভোট।

এর আগে সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২ টি কেন্দ্রের ২৪ টি বুথে ভোটার ছিলেন ১২২৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, সারা জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করছে র‌্যাব, বিজিবি। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে যানা যায়।


সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন মুকুট

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles