
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে ২১.১০.২০২২ ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ কঠিন চীবর দান, এই অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ক্যাম্প করেছেন “আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী নামে একটি সংগঠন এই সংগঠনের সাথে যৌথ ভাবে অংশগ্রহণ করেছিল কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি।
আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সর্ব্বোচ্চ সেবার মাধ্যম ছিল পাঁচশো-ও বেশি। এই প্রোগ্রামে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে যথাযথ শেষ করেছেন এই সংগঠনটি।
আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী জেলা সংগঠনের সম্মানিত সভাপতি তিষ্যানন্দ ভিক্ষু বলেছেন ‘এই সংগঠন অতীতেও অনেক মানবিক কর্মসূচীর আয়োজন করেছেন এবং অসহায় হতদরিদ্র মানুষদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে তিনি আরোও বলেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আজকের আয়োজনে সফলতার সাথে শেষ করেছে এবং ভবিষ্যতেও আরো মানবিক কাছে জড়িত থাকবেন তারা’।
কক্সবাজার জেলাতে বৌদ্ধ জাতিদের সর্ব্বোচ্চ ধর্মীয় তীর্থস্থান এই রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার এবং প্রায় ২৬ শত বছর আগে বৌদ্ধদের সর্ব্বোচ্চ ধর্মীয় গুরু গৌতম বৌদ্ধ এই বিহারে অবস্থান করেছিল। এবং এই বিহারে বর্তমানে রয়েছে চোখ জুড়ানোর মতো কারুকাজ ফুটে উঠেছে সর্ব্বোচ্চ সৌন্দর্য।
রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের প্রধান পরিচালক জ্যোতিসেন ভিক্ষু বলেছেন ‘শত শত বছরের পুরনো রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে সৌন্দর্য বর্তমানে দেশের দরবারে এবং আরো বলেছেন কক্সবাজার জেলাতে যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটে রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে যেমন এখানে আসে দূরদূরান্ত থেকে অনেক মানুষ যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ নানা জায়গায় থেকে মানুষের সমাগম হয়ে থাকে’।





