
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তন এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোঃ হারুনুর রশীদ, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান সহ জেলা, সদর উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় রংপুর আগামী ২৯ এ অক্টোবর রংপুর বিভাগীয় সমাবেশ কে সাফল্য মন্ডিত করার জন্য বিভিন্ন দিক নিদর্শনের বিষয়ে আলোচনা করা হয়।





