
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, ডাসারের কৃতি-সন্তান,সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের ছোট ভাই, কনসালটেন্ট আই সার্জন ডাঃ সৈয়দ আবুল হাসান (এমবিবিএস,ডিও (ঢাকা),এফসিএএস ও এফআইসিও (জাপান),ফেলো কর্নিয়া ও ল্যাসিক(এল ভি পি ই আই) ফেলো কাটারেক্ট ও রিফরেকটিভ সার্জারী(জাপান)। স্পেশালিটিঃ কর্নিয়া,ফ্যাকো ও ল্যাসিক। তিনি প্রতি বছরের ন্যায় এবারও তার নিজ এলাকা ডাসারে প্রায় পাঁচ শতাধিক নারীও পুরুষ রোগীকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন এবং ঔষধ বিতরণ করেন।





