নিখোঁজের ১দিন পর শিশু লামিয়ার লাশ উদ্ধার, ধারনা করা হচ্ছে ধর্ষনের পরে হত্যা।

0
118

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের এক দিন পর লামিয়া (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।ভুক্তভোগী পরিবার জানান তাকে ধর্ষণের শেষে হত্যা করা হয়েছে।

শুক্রবার(২১অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি ফসলি জমিতে লামিয়ার

লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঐ শিশুর লাশ উদ্ধার করে। নিহত লামিয়া কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে।

পরিবার ও স্থানীয় ও সূত্রে জানাযায়, নিহত লামিয়া গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ নিজ এলাকা থেকে নানা বাড়ি চরনাসনাতে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু পোষ্ট দেয়। সারাদিন অতিবাহিত হওয়ার পরেও রাতে বাড়ি আর ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে মেয়ের সন্ধান চেয়ে মাদারীপুর থানায় জিডি করে তার বাবা। পরে শুক্রবার রাতে লামিয়া আক্তার(১১) এর মৃতদেহ কালিকাপুর ইউনিয়ন এলাকায় একটি ফসলের ক্ষেতে দেখতে স্হানীয়রা পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঐ শিশুর লাশ উদ্ধার করে।
নিহত লামিয়ার বাবা লোকমান ফকির বলেন, আমার মেয়েকে কিছু বখাটে ছেলেরা ধর্ষণ শেষে হত্যা করেছে আমি এর কঠিন শাস্তি দাবি করি।
নিহতের মা জনি বেগম জানান,আমার মেয়ে লামিয়াকে ধর্ষণ করে মেরে ফেলেছে। যারা আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে আমি তাদের কঠোর শাস্তি দাবি করি প্রশাসন এবং সরকারের কাছে। যদিও এখনো ধর্ষন বা হত্যার কোন রিপোর্ট পাওয়া যায়নি।


নিখোঁজের ১দিন পর শিশু লামিয়ার লাশ উদ্ধার, ধারনা করা হচ্ছে ধর্ষনের পরে হত্যা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here