জামেয়া বহরগ্রামের সাড়া জাগানো ছাত্র সংগঠন আল-মানার কর্তৃক আবনা-ফুযালা পুণর্মিলনী সভা অনুষ্টিত

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া বহরগ্রামের আলোড়ন সৃষ্টিকারী ছাত্র সংগঠন আল-মানার ছাত্র সংসদ কর্তৃক আবনা-ফুযালা পুনর্মিলনী সভা সম্পন্ন হয়েছে।

বুধবার ২ নভেম্বর জামেয়া হলরুমে আল-মানারের সভাপতি মাও.হাবিবুল্লাহ দাঃবাঃ এর সভাপতিত্বে এবং জামেয়ার ছাত্র হা.লুকমান আহমদ নাঈম ও হা.আব্দুর রহিম সর্দারের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে কালামে পাক থেকে তেলাওয়াত করেন আবু মোহাম্মদ ঈসা।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার পরিচালক মাও.এনামুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষা সচিব মাও.সাইদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার শায়খুল হাদীস মাও.যাইনুল আবেদীন সহ জামেয়ার আসাতেযায়ে কেরাম।

অনুষ্টানে অভিব্যক্তি মূলক বক্তব্য প্রদান করেন জামেয়ার ফাযিল হা.মাও.এবাদুর রহমান ক্বাসিমী,হা.মাও.আবুল হাসান,মাও.মাছুম আহমদ,হা.মাও.আবু সাঈদ,মাও.ফয়ছল আহমদ সহ আরো অনেকে।

অনুষ্টানে বক্তারা জামেয়ায় কাঠানো দিনগুলো নিয়ে আলোকপাত করেন এবং ছাত্র জীবনের বিভিন্ন বিষয়ের স্মৃতিচারণ করেন। বক্তারা আরো বলেন আল-মানারের এত সুন্দর আয়োজনে যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং যারা এত সুন্দর আয়োজন উপহার দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জামেয়ার পরিচালক মাও.এনামুল হক বলেন জামেয়ার ছাত্ররা যারা আজকের আয়োজনে উপস্থিত হয়েছো সকলের তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন জামেয়া আগামীতে আরো সুন্দর সুন্দর আয়োজনের পদক্ষেপ গ্রহণ করছে এতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি এবং জামেয়ার আগামীর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়াও তিনি জামেয়ার বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতিগুলো জামেয়ার ছাত্রদের সম্মুখে আলোকপাত করেন।

এছাড়াও পুনর্মিলনী অনুষ্টানে জামেয়ার সকল স্থরের আবনা ও ফুযালাবৃন্দ অংশগ্রহণ করেন।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও জামেয়ার খেদমত করে করে যারা কবরবাসী হয়েছেন সকল মুরদেগানের মাগগফিরাত কামনা করা হয়। এবং দেশে-প্রবাসে অবস্থানরত জামেয়ার সকল খাদীমদের সু-স্বাস্থ্য ও নেক কামনা করে সভার সমাপ্তি হয়।


জামেয়া বহরগ্রামের সাড়া জাগানো ছাত্র সংগঠন আল-মানার কর্তৃক আবনা-ফুযালা পুণর্মিলনী সভা অনুষ্টিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles