মৌলভীবাজার সরকারি কলেজে প্রেমিকার সামনে প্রেমিকের বিষপান..অতঃপর মৃত্যু

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে‌ বিষপান করে আত্মহত্যা করেছেন এক প্রেমিক।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে সরকারী কলেজ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। রাজন মিয়া কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাজলধারা গ্রামের শাহা আলম এর ছেলে।

নিহত প্রেমিক কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘসময় গল্প করতে দেখা যায়। বিকেলে হঠাৎ ওই ছেলে মেয়েটির সামনেই বিষপান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান আমাদের দৈনিক একুশে নিউজ-কে বলেন, হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে। মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান দৈনিক একুশে নিউজ-কে বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিন্তু কি কারনে তা এখন ও জানাযায়নি।


মৌলভীবাজার সরকারি কলেজে প্রেমিকার সামনে প্রেমিকের বিষপান..অতঃপর মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles