বিয়ানীবাজারে করোনাকালীন মৃত দাফন-কাফনকারী টিমকে সম্মাননা দিলেন মোঃ আশিক নুর

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

মহামারী করোনা ভাইরাসের সময় যখন মানুষরা আতঙ্কিত ছিলো,করোনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারের স্বজনেরা যখন লাশের পাশে আসতে ভয় পেতো তখন এগিয়ে আসেন বিয়ানীবাজারের কিছু তরুণ স্বেচ্ছাসেবী। তারা স্বেচ্ছায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির কাফন-দাফনের কাজ করেছেন।

করোনাকালীন মৃতদের দাফন সম্পাদনকারী স্বেচ্ছাসেবীদের অবদানকে স্মরণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনের বিয়ানীবাজার উপজেলা শাখার ব্যবস্থাপনায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শুক্রবার ৪ নভেম্বর উপজেলা পরিষদে সেচ্ছাসেবী টিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক নুর।

এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী টিমের সদস্য হা.আব্দুল্লাহ,মাও.আবুল কালাম,হা.মাও.আবু সাঈদ বিন বুরহান,মাও.রেদওয়ান আহমদ,মাও.আব্দুর রহমান,মাও.জামিল আহমদ,হা.জাহেদ আহমদ,হা.আজিজুল আম্বিয়া,এনায়েত আহমদ এহসান,জাকির হোসেন,আবুল কাশিম চৌধুরী,কামরান আহমদ প্রমুখ।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশিক নুরকে স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।


বিয়ানীবাজারে করোনাকালীন মৃত দাফন-কাফনকারী টিমকে সম্মাননা দিলেন মোঃ আশিক নুর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles