
সম্রাট টিপু সুলতান,বিশেষ প্রতিনিধি ঝিকরগাছা যশোর:
আজ ৪/১১/২২ শুক্রবার বিকাল ৪টায়, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে “বাংলাদেশ প্রেসক্লাব” যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সাংবাদিক মতিয়ার রহমান কে সভাপতি, সাংবাদিক আমিনুর রহমান কে সাধারণ সম্পাদক, নুরুল আমিন ও ইমতিয়াজ আহমেদ শিপন কে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি কে এম কামরুজ্জামান জুয়েল রানা সহ যশোরের সামাজিক ও প্রশাসনিক ব্যাক্তিবর্গ।এই সম্মেলনে একই সাথে যশোর জেলার আটটি উপজেলার কমিটিও ঘোষণা করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের সকল উপজেলা থেকে বিপুল সংখ্যাক সাংবাদিক এই সম্মেলনে উপস্থিত ছিলেন।





