
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
মাদকের নেশায় আসক্ত, অর্থের যোগান দিতে শুরু করেছে এলাকায় চুরির কারবারি। তার চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। আটককৃত চোর হলেন, চর ভূরুঙ্গামারী এলাকার ময়নাল হকের ছেলে গোলাম মোস্তফা মিঠু (২৮)। সে গতকাল (১৫ নভেম্বর) মঙ্গলবার মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারে জয়নাল আবেদীনের গালামালের দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত মিঠু মিয়াকে বাজারের নাইট গার্ড সাত্তার আলী, মন্টু মিয়া ও স্হানীয় লোকজনসহ আটক করে।
আটকের পর রাতেই তাকে বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদে আটকে রাখে।
ভুক্তভোগী জয়নাল আবেদিন বলেন, আমি রাত্রে পৌনে এগারোটায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আনুমানিক রাত এক টার দিকে আমার দোকান চুরি হয়। স্থানীয় অটো চালকের মাধ্যমে আমি জানতে পারি মিঠু রাত এক টার দিকে আমার দোকান চুরি করে মালামাল রাস্তায় রেখে কলেজ মোড়ে গিয়ে অটো ভারা করে। সে অটো চালককে জানায় বাড়ি থেকে রাগারাগী করে আসছে মালামাল নিয়ে শশুর বাড়িতে যাবে। অটো চালকের সন্দেহ হলে সোনাহাট বাজারের নাইট গার্ড মন্ঠু মিয়া কে বিষয়টি জানায়। নাইট গার্ডের কথামতে মালামালসহ ওই ব্যক্তিকে সোনাহাট কলেজ মোড়ে নিয়ে আসে এলাকাবাসী। মালামাল দেখে নাইট গার্ডের সন্দেহ হলে মিঠু কে জিজ্ঞাসাবাদ করলে সে জিজ্ঞাসাবাদের কোন উত্তর না দেয়ায় পরে তাকে সোনাহাট ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়।
চর ভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন এবং সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম ও স্থানীয় লোকজনের সামনে সালিশি বৈঠকের মাধ্যমে দোকানদার জয়নালের চুরি যাওয়া মালামাল ফেরত দিয়ে চোরকে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়।
অপর দিকে মিঠুর বিরুদ্ধে গত ১১ তারিখে ভূরুঙ্গামারী থানায় দোকান চুরির অভিযোগ দ্বায়ের করেন ভুক্তভোগী আলেয়া বেগম। মিঠুর বিরুদ্ধে গত ১১ তারিখে থানায় চুরির অভিযোগ দ্বায়েরের কপি সংশ্লিষ্ট ২ ইউপি চেয়ারম্যান কে দেখানোর পরের তারা কোন ব্যবস্হা না নিয়ে উল্টো চোরকে ছেরে দেয়। এতে এলাকার জনমহলের মাঝে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে মিঠু চুরির কথা স্বীকার করেছে এবং চুরি হওয়া মালামাল দোকানদার কে ফেরত দিয়ে চোর কে চর ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিনের জিম্মায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে, চর ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিনের মোবাইলে একাধিক বার কল দিলেও সে কল রিসিভ করেনি।





