লোহাগড়ায় চির নিদ্রায় শায়িত হলেন ২ বীর মুক্তিযোদ্ধা 

0
125

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার ২ বীর মুক্তিযোদ্ধা, বাঙ্গালী জাতির সর্ব কালের সর্বশ্রেষ্ঠ সন্তান চিরনিদ্রায় শায়িত হলেন ।

স্বজন সুত্রে জানাযায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক কুমড়ী গ্রামের কৃতি সন্তান, বর্তমান লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খান সারোয়ার হোসেন ( টুকু) বার্ধক্য জনিত

কারনে ২৬ নভেম্বর সকালে যশোর জেনারেল হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৮১ বছর। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

অপরদিকে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নে পাচুড়িয়া গ্রামের আরও এক বীর মুক্তিযোদ্ধা টুকু থান্দার তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৭৮ বছর। জাতির এই দুই সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পৃথক পৃথক ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারের মাধ্যমে দাফন কার্য সম্পাদন করেন। তাদের নামাজের জানাযায় বীর মুক্তিযোদ্ধা সহ হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় উপস্হিত লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


লোহাগড়ায় চির নিদ্রায় শায়িত হলেন ২ বীর মুক্তিযোদ্ধা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here