লালমোহনে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের অভিযোগ

0
99

জসিম মাতাব্বর,লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহনে স্বামীর দ্বারা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালমোহন পৌরসভা ৭ নং ওয়ার্ডের ভাড়াটিয়া বাসিন্দা মৃত,নুরু মাঝির ছেলে জাহাঙ্গীরের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

জাহাঙ্গীরের স্ত্রী ৫ সন্তানের জননী মোসাঃ মিনরা বেগম অভিযোগ করে জানান। ইসলামি শরীয়ত মোতাবেক সামাজিক ভাবে গত ৩০ বছর আগে তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়।বিভিন্ন জায়গায় নারীদের সাথে একাধিক বার ধরা খেয়ে বিচার ফয়সালাও হয়েছে। এমনকি বিভিন্ন সময় জরিমানা ও দিয়েছে।

তিনি আরো অভিযোগ করে জানান, আমাদের এখন বৃদ্ধা বয়স আমার ছেলে মোঃ আরিফ বিয়ে করেন জনতা বাজার এলাকায় ফরিদের মেয়ে সে পুত্রবধুর ঘরে সৎমা রয়েছে।গত কিছুদিন যাবৎ আমার স্বামী সে বেয়াইনের সাথে পরকিয়া করে আসছে।

এর মধ্যে স্বামী জাহাঙ্গীর ঘর বাড়িতে আসেনা সন্দেহের বসে আমি আমার প্রতিবেশী কয়েকজন মহিলাকে নিয়ে আমার বেয়াই বাড়িতে গিয়ে দেখি আমার স্বামী বেয়াই বাড়িতে থাকেন।পরে এ ব্যপারে আমার বেয়াই ফরিদকে জিজ্ঞেস করলেন তিনি বলেন এরা আমার কোন কথা শোনেনা আমি বৃদ্ধ মানুষ এখন আমার মরণ ছাঠা কোন উপায় নাই।পরে আমার স্বামী সেখান থেকে চলে আসে।
এরপর ২ দিন পর সংবাদ পাই আমার স্বামী ও বেয়াইন লালমোহন মধুছন্দা রোডে এক দোকানের পেছেন একটি রুমে থাকতেছে। আমি সেখানে গিয়ে তাদের হাতেনাতে ধরি। বেয়াইন জনতা বাজারের দক্ষিণ পাশ্বের হাওলাদর বাড়ির নসুর মেয়ে।
জাহাঙ্গীর বাপক হারে গাঁজা সেবন করে স্ত্রী মিনারা বাঁধা দিলে তাকে মারপিট করে বলে জানান তিনি।

আমি আমার পিতা মোস্তফা মিয়া কিছুদিন আগে মারা যায় এখন আমি এতিম নিরুপায় এ সমাজের কাছে এ এহেন নেক্কার জনক কাজের বিচারের দাবি জানাচ্ছি


লালমোহনে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here