হাতিয়ায় ৩৯ বোতল বিদেশি মদ সহ আটক ১

0
100

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর উপজেলা হাতিয়ায় ৩৯ বোতল বিদেশি মদ সহ ১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে হাতিয়া উপজেলার নলচিরা স্পিডবোট ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিসিজি স্টেশান হাতিয়া সূত্র জানায়, গোপন তথ্যের আলোকে আজ সকাল ৮.২৫ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নলচিরা ঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন তারা।

এতে ৩৯ বোতল বিদেশী মদ (Officer’s choice prestige whisky, 180 ml, made in india) সহ রাসেল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয় বলে জানান বিসিজি স্টেশন হাতিয়া।

এদিকে জব্দকৃত মদ সহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান সূত্রটি।


হাতিয়ায় ৩৯ বোতল বিদেশি মদ সহ আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here