খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

0
266

রবিউল হোসেন জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি:

আজ ১৬ ই ডিসেম্বর ২০২২ইং রোজ শুক্রবার সকাল না হতেই শুরু হয় খাগড়াছড়িতে বিজয় দিবসের হাওয়া।

সকাল ৮ঃ০০ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলার ব্যবস্থাপনায় এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গি স্কয়ার সংলগ্ন শহীদ মিনারে পুষ্পার্পন করে দলটি ও তার সহযোগী অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক লীগ,বাংলাদেশ ছাত্রলীগ,বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সহ বাকি দলগুলো। এতে সহযোগী অঙ্গ সংগঠনগুলো তাদের নিজস্ব ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা কার্যালয়ে মিলিত হয়।তারপর সকলে একত্রিত হয়ে বিশাল র‍্যালির মাধ্যমে স্লোগানে স্লোগানে পৌছায় শহীদ মিনারে। শহীদ মিনারে পুষ্পার্পন করেন দলের সিনিয়র নেতৃত্ববৃন্দ।

পুষ্পার্পনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের মাননীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সভাপতি জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দিদারুল আলম সহ জেলা কমিটির শীর্ষ নেতারা।
পুষ্পার্পনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় আজকের এই বিশেষ প্রোগ্রামটি।


খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here