নির্বাচনের আগে যা প্রত্যাশা দিয়েছেন, নির্বাচনের পর তাই করবেন। মোহাম্মদ সাইফুল খলিফা, চেয়ারম্যান প্রার্থী, হাতপাখা।

0
479

মোঃ রায়হান হোসেন,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

দশমিনা উপজেলার আসন্ন ১ নং রণগোপালদি ইউনিয়নে চলছে ইউপি নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন।

তারমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই প্রার্থী মো. সাইফুল খলিফা তিনি সাংবাদিক সাক্ষাৎকারে জানান নির্বাচনীয় প্রচার প্রসার প্রচুর পরিমাণ তারা বেগমান করে যাচ্ছেন। তিনি বলেন আমি জনগণের সেবা করার লক্ষ্যে নির্বাচন করতেছি। কারণ বিগত দিনে দেখেছি জনগণকে সেবা করার প্রত্যাশা দিয়ে চেয়ারম্যান হয়ে জনগণের মাল লুটপাট করে খায়। জনগণের প্রাপ্য মাল তাদের কাছে দিচ্ছে না। নির্বাচনে এসে জানেমানকে যদিও প্রত্যাশা দেয় যে দুঃখের সময় তাদের পাশে থাকবে বললেও নির্বাচনের পরে তাদেরকে আর দেখা যায় না জনগণের পাশে। তাই এই দুর্ভাগা জনগণের ভাগ্যের পরিহাস পরিবর্তন করার জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে তাদের সেবা করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই এর মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা নিয়ে জনগণের কাছে দাওয়াত পৌঁছাইতেছি। তিনি আরো বলেন, আমি যদি চেয়ারম্যান হই তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ইসলাম দেশ ও মানবতার মুক্তির মুক্তির জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। মানুষের সঠিক পাওয়ানা তাদের কাছে পৌঁছে দেবো।আমার নির্বাচনের আগের দেওয়া প্রত্যাশা ও নির্বাচনের পরের চেয়ারম্যান হওয়ার পরও একই থাকবে।তো সাক্ষাৎকার দেওয়ার সময় উপস্থিত ছিলেন ১ নং রন গোপালদি ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

এবং জনসাধারণের বক্তব্যে বলেন আমাদের আশা ও প্রত্যাশা এবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. সাইফুল খলিফাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে গ্রহণ করতে চায়।


নির্বাচনের আগে যা প্রত্যাশা দিয়েছেন, নির্বাচনের পর তাই করবেন। মোহাম্মদ সাইফুল খলিফা, চেয়ারম্যান প্রার্থী, হাতপাখা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here