
মোঃ রায়হান হোসেন,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর পরিদর্শক, মশিউর রহমান জানায় বাংলাদেশ জেনারেল ও আলিয়া শিক্ষা বোর্ড থেকে মুসলিম শিশুরা দ্বীনি শিক্ষা ও একজন নায়েবে রসুন হিসেবে গড়ে উঠতে পারে না।
আজ বাংলাদেশ আলিয়ার শিক্ষা বোর্ড সরকার কর্তিক পরিচালিত হওয়ায় সঠিক ইসলাম সেখান থেকে উঠে গেছে। বেপর্দা বেহায়াপনা মাদক তাদের মধ্যে ঢুকতেছে। তাই একটি মুসলিম সন্তানকে তার ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান ও সঠিক ইসলামের শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড অন্যতম একটি শিক্ষা বোর্ড । একজন ধার্মিক ও সচেতন যোগ্য ও মেধাবী মানুষ করে তোলার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড অন্যতম একটি শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড বেফাকুল বোর্ড এর সহযোগী বোর্ড হিসেবে আখ্যায়িত করেন।তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার তার জনগণ অত দেশকে রক্ষার জন্য শিক্ষা সিলেবাস কে সংক্ষিপ্ত আকারে করতেছেন।
তাই ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত কোন ভোট পরীক্ষা রাখতেছেন না তার পাশাপাশি ইসলামিক শিক্ষাকেও তারা বাদ দিতেছে। তাই বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড একটা ছাত্রকে জ্ঞানী ছাত্র হিসেবে ঘরে তোলার লক্ষ্যে এখনো তাদের বোর্ড পরীক্ষা চলমান রাখতেছে।যদি ভবিষ্যতে কোনরকম পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে মুরুব্বিরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২১ তম কেন্দ্রীয় পরীক্ষা দশমিনা উপজেলায় চারটি মাদ্রাসা অংশগ্রহণ করেছে। দশমিনা কেন্দ্রীয় রাতুল কুরআন মাদ্রাসা থেকে ৩৪ জন।চরহোসনবাদ মাদানীনগর কেজি মাদ্রাসা থেকে ১৭ জন।লক্ষ্মীপুর রাতুল কুরআন কওমি মাদ্রাসা থেকে ৬ জন ও রাম বালক সাহেব তালুকদার রাতুল কুরআন মাদ্রাসা থেকে ১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।













